০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মৎস্যজীবী দলের দোয়া

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:১৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ২৬৩

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে মৎস্যজীবী দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম রতনের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের উদ্যোগে বাদ আসর নাসিক ১নং ওয়ার্ডের সি.আই খোলা ক্যানেল পাড় বালুর মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে আলেম-ওলামা, মাদ্রাসার ছাত্র, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কোরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় ঐক্যের প্রতীক। তার সুস্থতা শুধু দলের জন্য নয়, দেশ ও জাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের নেতা মো: জনি পাঠানের সঞ্চালনায় ও মো. জনি ইসলামের সভাপতিত্বে বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. মনির হোসেন, সদস্য সচিব মেহদেী হাসান সানি, বিল্লাল খান রাসেল।

এসময় আরো উপস্থিত ছিলেন, জি এম সোহেল, মো. সুমন, মো. ইয়াছিন গাজী ,মো. গোলজার হোসেন, মো. আরিফুল ইসলাম, মো. সোহাগ মিয়া, মো. আনিস দেওয়ান, মো. সকিল, মো. ইমরান, মো. সালাউদ্দিন, মো. আসলাম, মো. আলী, দেলোয়ার হোসেন প্রমূখ।

আয়োজকরা জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ ধরনের কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে। দোয়া মাহফিল শেষে উপস্থিত এলাকাবাসীর মাঝে তবারক বিতরণ করা হয়।##

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মৎস্যজীবী দলের দোয়া

আপডেট সময় : ০৭:১৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫