০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

সংকটের মুহূর্তে মানবতার হাত বাড়িয়ে দিলেন মতলবের কৃতী চিকিৎসক ডা. বশির আহমেদ খান

মমিনুল ইসলাম
  • আপডেট সময় : ০১:০২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / ১৪৯

Oplus_16908288

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
নিউরো সাইন্স হাসপাতালে এক সংকটময় মুহূর্তে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন কেন্দ্রীয় ড্যাব এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মতলবের কৃতী সন্তান ও সহকারী অধ্যাপক ডা. বশির আহমেদ খান।

সম্প্রতি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বড় হলদিয়া, নাউরী বাজার এলাকার পারুল বেগম (৫০) হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাঁর পরিবার দিশেহারা হয়ে পড়েন। ভর্তি ও চিকিৎসা সংক্রান্ত জটিলতায় যখন তাঁরা সমাধানের পথ পাচ্ছিলেন না, তখনই এগিয়ে আসেন ডা. বশির আহমেদ খান।
ঘটনাটি জানতে পেরে তিনি কোনো দ্বিধা ছাড়াই নিজের চেম্বার থেকে বের হয়ে রোগীকে জরুরি বিভাগে ভর্তি করানোর সকল ব্যবস্থা নেন। শুধু ভর্তি করিয়েই থেমে থাকেননি রোগীর খোঁজ নিতে প্রতিদিন ফোনে যোগাযোগ রাখেন এবং নিজে উপস্থিত থেকে চিকিৎসার সার্বিক অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করেন।
রোগীর স্বজনরা জানান, আমরা পুরোপুরি অসহায় হয়ে পড়েছিলাম। স্যার আমাদের কথা শোনার সাথে সাথে ছুটে এসে ভর্তি করানোর সব ব্যবস্থা করেন। প্রতিদিন তিনি আমাদের ফোন দিয়ে খোঁজ নিয়েছেন। তাঁর মতো উদার ও হৃদয়বান মানুষ পেয়ে আমরা সত্যিই ভাগ্যবান। আমরা তাঁর প্রতি চিরকৃতজ্ঞ।
চিকিৎসকের এই দায়িত্ববোধ, সততা ও মানবিক আচরণ তাদের গভীরভাবে স্পর্শ করেছে। পারুল বেগমের পরিবার মনে করেন ডা. বশির আহমেদ খানের মতো চিকিৎসকরাই দেশের স্বাস্থ্যসেবায় আশার আলো।
ঘটনার ব্যাপারে জানতে চাইলে ডা. বশির আহমেদ খান বলেন, চিকিৎসা শুধু একটি পেশা নয় এটি মানবসেবার মহান দায়িত্ব। রোগী ও স্বজনরা যখন সংকটে থাকেন, তখন তাঁদের পাশে দাঁড়ানো প্রত্যেক চিকিৎসকের নৈতিক দায়িত্ব। আমি শুধু আমার দায়িত্বটাই পালন করেছি। আল্লাহর কাছে দোয়া করি রোগী দ্রুত সুস্থ হয়ে উঠুক।
তিনি আরও বলেন, আমি মতলবের সন্তান। আমার এলাকার মানুষ যখন বিপদে পড়েন, তখন সাহায্য করতে পারাটাকে আমি সৌভাগ্য মনে করি। সবাই মিলে একে অপরের পাশে দাঁড়ালে সমাজ আরও সুন্দর হবে।
ডা. বশির আহমেদ খান চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার ঘনিয়ারপাড় গ্রামের মরহুম ইসমাইল খানের গর্বিত সন্তান। তিনি কেন্দ্রীয় ড্যাব এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পেশাগত দক্ষতার পাশাপাশি তাঁর মানবিকতা আজ অনেকের হৃদয়ে বিশেষ স্থান দখল করেছে।
সংকট মুহূর্তে তাঁর এমন ত্যাগ, আন্তরিকতা ও মানবিক উদ্যোগ আবারও প্রমাণ করল অন্যের পাশে দাঁড়ানোই একজন প্রকৃত চিকিৎসকের পরিচয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সংকটের মুহূর্তে মানবতার হাত বাড়িয়ে দিলেন মতলবের কৃতী চিকিৎসক ডা. বশির আহমেদ খান

আপডেট সময় : ০১:০২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫