০৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

আল্লাহ আমার ভাগ্যে ধানের শীষের মনোনয়ন রেখেছেন: মান্নান

রিপোর্টার
  • আপডেট সময় : ১০:২০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / ৯৪

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আল্লাহ আমার ভাগ্যে ধানের শীষের মনোনয়ন রেখেছেন। তাই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন। যে ৭ জন দল ও ধানের শীষের বিরুদ্ধে একসাথে বসে ষড়যন্ত্র করছেন তাদের মধ্যে অনেকের বিএনপির প্রাথমিক সদস্য পদটিও নাই।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে নাসিক নাসিক ৭নং ওয়ার্ডের নাভানা সিটি মাঠে রাষ্ট্র কাঠামো মেরামত ও তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ-সব কথা বলেন।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এড. রাকিবুর রহমান সাগরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাঁতীদলের কেন্দ্রীয় সদস্য সচিব মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাবেক যুগ্ম-আহ্বায়ক ইমাম হোসেন বাদল, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শেখ মোহাম্মদ অপু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুউদ্দীন মাহমুদ ফয়সাল, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দিনা।

অনুষ্ঠান শেষে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশ সহ লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করা হয়।

সমাবেশে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে আজহারুল ইসলাম মান্নান বলেন, আজকে যারা ষড়যন্ত্র করছেন যদি তাদের মধ্য থেকে কেউ একজন মনোনয়ন পেতো তাহলে আমি তাদের সাথে নিয়া ধানের শীষের পক্ষে ভোট চাইতাম, কিন্তু দল ও ধানের শীষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতাম না।

তিনি আরো বলেন, মনোনয়ন চাওয়া দোষের কিছু না। মনোনয়ন যে কেউ চাইতেই পারে। আসুন দলের সিদ্ধান্ত মেনে দল ও দলের প্রতীক ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করি। ষড়যন্ত্র পরিহার করুন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

আল্লাহ আমার ভাগ্যে ধানের শীষের মনোনয়ন রেখেছেন: মান্নান

আপডেট সময় : ১০:২০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫