১২:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

মতলব উত্তরে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:৩৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ৯৫

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের সময় ফরাজীকান্দি ইউনিয়নের ছোট হলদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার এসআই মো. দেলোয়ার হোসেন-১ এর নেতৃত্বে এএসআই রবিউল হোসেন, এএসআই মিলন শেখ ও সঙ্গীয় ফোর্সসহ একটি টিম ওই এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানের এক পর্যায়ে বাতেন মিয়া ওরফে বাতেন খান (৪২)-কে ছোট হলদিয়া-উদ্দমদী মুখী পাকা রাস্তায় রহিম আলীর বাড়ির সামনে থেকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৩.২ গ্রাম, আনুমানিক মূল্য ৯৬০০ টাকা) উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত বাতেন মিয়া জহিরাবাদ লঞ্চঘাট সংলগ্ন খাঁ বাড়ির বাসিন্দা (ওয়ার্ড নং ০৬, জহিরাবাদ ইউপি) বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক বলেন, মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সমাজ থেকে এই ভয়ঙ্কর মাদকব্যবসা ও সেবন নির্মূল করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমাদের এই অভিযান চলমান থাকবে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মতলব উত্তর থানায় এফআইআর নং-২৮, তারিখ ১২ নভেম্বর ২০২৫, জি আর নং-৭৩৯/২৫-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬(১) সারণির ১০(ক) এর অধীনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, মাদকবিরোধী এধরনের অভিযান আরো জোরদার করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

মতলব উত্তরে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৬:৩৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫