মতলব উত্তরে সাবেক ছাত্র নেতা রনি শিকদার সড়ক দুর্ঘটনায় আহত
- আপডেট সময় : ০৯:০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ৪১৭

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
মতলব উত্তরে ফরাজিকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রনি শিকদার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে।
সেদিন বাংলাদেশ আওয়ামীলীগ ঘোষিত ‘লকডাউন কর্মসূচি’র প্রতিবাদে জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে অনুষ্ঠিত মোটরসাইকেল মহরায় যোগ দিতে রনি শিকদার নতুন বাজারের দিকে আসছিলেন। পথে দক্ষিণ রামদাশপুর জোড়া ব্রিজের কাছে একটি বেপরোয়া গতির অটোরিকশার সঙ্গে তার মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় তিনি ব্রিজের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে তাকে নতুন বাজার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বাম পায়ের ফেক্সার ইনজুরি ও বুকে তীব্র ব্যথার কারণে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। বর্তমানে রনি শিকদার চিকিৎসাধীন রয়েছেন।
তিনি ফরাজি কান্দি ও মতলব উত্তরের সর্বস্তরের জনগণ, মুসল্লী এবং গুণীজনের কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন, আমিন।



























