০১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

নিজের অপকর্ম ঢাকতে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর চাঁদাবাজির দায় চাপালেন নারায়ণগঞ্জ-৩ এর প্রার্থী মান্নান

রিপোর্টার
  • আপডেট সময় : ০১:৩৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / ২৪৭

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের নিউজ:

নারায়ণগঞ্জ-৩ (সোনারগঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন আজহারুল ইসলাম মান্নান। তবে মনোনয়ন পাওয়ার আগে ও পরে তার বিরুদ্ধে নির্বাচনী এলাকায় উঠেছে একের পর এক অনিয়ম, দখল ও চাঁদাবাজির অভিযোগ। রাজনৈতিক সভা-সমাবেশে বেফাঁস মন্তব্য করা নিয়েও তিনি আলোচনায় রয়েছেন।

সর্বশেষ, একটি জাতীয় দৈনিকের সাংবাদিক তার বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে জানতে টেলিফোন করলে মান্নান অপ্রীতিকর বক্তব্য দিয়ে সেই অভিযোগ আরো ঘনীভূত করেন। ফোনালাপটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভাইরাল অডিওতে শোনা যায়, সাংবাদিক ইমরান নিজেকে দৈনিক মুক্ত খবর, ঢাকা থেকে পরিচয় দিয়ে বলেন, “আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে-মোগরাপাড়া চৌরাস্তা ফুটপাত দখল, চাঁদাবাজি, সরকারি জায়গা দখল, সিএনজি স্ট্যান্ড, বাসস্ট্যান্ড নিয়ন্ত্রণ, এমনকি ৫ আগস্টের পর আপনার ছেলে টোল প্লাজা দখল করে ৫ কোটি টাকা উত্তোলন করেছে।

জবাবে মান্নান প্রথমেই সাংবাদিকের পরিচয় নিয়েই প্রশ্ন তোলেন, “আপনি কোন পত্রিকার সাংবাদিক? আপনার পত্রিকা কই? আগে নিজেরা তদন্ত করেন, তারপর লেখেন। না জাইনা লেখবেন না।

সাংবাদিক জানান যে তিনি তদন্ত করে, খোঁজ-খবর নিয়েই কথা বলছেন। তখন মান্নান পাল্টা বলেন, আমি আর আমার পোলায় গিয়া চৌরাস্তা ফুটপাতের সব খাই? এগুলো তো সারা বাংলাদেশের বিএনপির লোকজন করে! ঢাকাতে মির্জা আব্বাসের পোলাপাইন হগল করে। আন্তাজে (আন্দাজে) না জাইনা কেন লেখতাছেন?।

সাংবাদিক ইমরান পাল্টা বলেন, “যারা করে তারা আপনার লোক। অভিযোগে আপনার নামই আসবে।

এসময় মান্নান বলেন, দুই বছর আগে টোল প্লাজায় কি হইছে না হইছে, কারা করছে আমরা বাপ-পুতে ৫ আগস্টে ঢাকা ছিলাম। আপনারা তদন্ত করে লেখেন, যদি তদন্তে আমার নাম আসে! না জাইনা তর্ক করেন কেন? পত্রিকায় যে লেহেন গা!।

এই পুরো ফোনালাপ ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনীতিতে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহল বলছে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ এড়াতে মান্নান সারাদেশের বিএনপি নেতাকর্মীদেরকেই চাঁদাবাজ আখ্যা দিয়ে মূল বিষয়কে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

নিজের অপকর্ম ঢাকতে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর চাঁদাবাজির দায় চাপালেন নারায়ণগঞ্জ-৩ এর প্রার্থী মান্নান

আপডেট সময় : ০১:৩৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫