০১:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

লকডাউনের নামে নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তরে বিএনপির মোটরসাইকেল মহড়া

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৫৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ৯০

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সারাদেশে লকডাউনের নামে রাজনৈতিক দমন-পীড়ন ও নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে এক বর্ণাঢ্য মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর এলাকার প্রধান প্রধান সড়কে ৩ শতাধিক মোটরসাইকেলে এ মহড়া বের করা হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মহড়াটি শুরু হয় উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খন্দকারকান্দি থেকে। এরপর বাগানবাড়ি, সাদুল্ল্যাপুর, বেলতলী, পাঠানবাজার, ছেংগারচর বাজার, ফরাজীকান্দী, গজরা, এখলাছপুর ও কালিপুরসহ বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মতলব দক্ষিণে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু সুফিয়ান, মহিলা দলের সাধারণ সম্পাদক ঝরনা আক্তার, পৌর যুবদল নেতা আরিফ লস্কর, ছাত্রনেতা আরিফুল ইসলাম বাবু, তানজিল প্রধান, সোহেল রানা মুন্না, নুরে আলম নিঝুম, রোবেল, তানভীরসহ আরও অনেকে।

মহড়ায় অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, লকডাউনের নামে সরকার গণমানুষের কণ্ঠরোধ করছে। জনগণের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। তাই আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদে নেমেছি।

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার বলেন, তানভীর হুদার নেতৃত্বে মতলব উত্তর আজ ঐক্যবদ্ধ। শান্তিপূর্ণ এই মহড়া সরকারের অন্যায়ের বিরুদ্ধে জনগণের প্রতিবাদের প্রতিচ্ছবি। আমরা গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারে মাঠে আছি, থাকব।

ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা বলেন, তানভীর হুদার নির্দেশে আমরা রাজপথে নেমেছি। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি।

উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম বলেন, দেশে রাজনৈতিক অস্থিরতা নয়, স্থিতিশীলতা চাই। জনগণ এখন গণতান্ত্রিক অধিকারের জন্য সোচ্চার। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সেই দাবি জানাচ্ছি।

জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। ভয়-ভীতি দেখিয়ে আমাদের থামানো যাবে না। জনগণের পাশে থেকে দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাব।

এ সময় মহড়াকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

লকডাউনের নামে নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তরে বিএনপির মোটরসাইকেল মহড়া

আপডেট সময় : ০৭:৫৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫