০১:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
শিরোনাম:
চাটখিলে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
রিপোর্টার
- আপডেট সময় : ০৫:১৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / ৮৫

চাটখিল প্রতিনিধি:
চাটখিল থানা পুলিশ গত বুধবার রাতে উপজেলার হালিমা দীঘির পাড় পি.জি স্কুলের সামনে থেকে একটি সিএনজি সহ দুই মাদক ব্যবসায়ীকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের আব্দুল হাই এর ছেলে মোঃ হাছান (৩২) ও একই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মিজান উদ্দিন (৩৫)।
চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, চাটখিল টু সোনাইমুড়ী সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশী চলাকালীন সময়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।



























