০২:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

পূবাইলে মৎসজীবি দলের আওয়ামী বিরোধী বিক্ষোভ মিছিল

রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ৭৮

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রবিউল আলম:

গাজীপুর মহানগরীর পূবাইল থানা মৎসজীবি দলের আয়োজনে সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি গত মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর তলটিয়া এলাকা থেকে শুরু হয়ে মিরের বাজার চৌরাস্তা দিয়ে পূবাইল কলেজ গেইট হয়ে বসুগাও এলাকায় এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ত দেন গাজীপুর মহানগর মৎস্যজীবীদলের আহ্বায়ক মো. আবুল কাশেম খান। পুবাইল থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক শফিকুল ইসলাম শহর আলী ও পুবাইল থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব মাইদুল ইসলাম জুয়েল যৌথ ভাবে এ বিক্ষোভ সমাবেশর আয়োজন করেন।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে মো. আবুল কাশেম খান আগামী ১৩ নভেম্বর আওয়ামী লকডাউন কর্মসূচির প্রতিবাদ করে জানান, কোন ভাবেই ফ্যাসিস্ট হাসিনা সরকারের কোন নেতাকর্মী কে রাস্তায় নামতে দেওয়া হবে না।

এ সময় মাইদুল ইসলাম জুয়েল বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদ স্বৈরাচার নৈরাজ্য সৃষ্টিকারী শেখ হাসিনার বিচার কে বানচাল করতে আওয়ামী লীগের জ্বালাও পোরাও ঠেকাতে পূবাইল থানা মৎস্যজীবী দলের রাজপথে ছিলো এবং থাকবে। এ সময় তিনি গাজীপুর জেলা বি এন পি সভাপতি ফজলুল হক মিলনের পক্ষে গাজীপুর ৫ আসনে ধানের শীষে পক্ষে ভোট প্রার্থনা করেন।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, পূবাইল থানা মৎসজিবী দলের যুগ্ন আহবায়ক, মোখলেসুর রহমান, সোহেল শেখ, জাহিদ, আমজাদ হোসেন, মামুন মোল্লা, সহিদুল খান, আলমগীর হোসেন, আশরাফুল ইসলাম, ছলিম উল্লাহ, বাদল মিয়া ও ইব্রাহিম খলিল, কাইয়ুম মোল্লা সহ স্থানীয় নেতাকর্মীরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

পূবাইলে মৎসজীবি দলের আওয়ামী বিরোধী বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৪:৫৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫