০৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

রিপোর্টার
  • আপডেট সময় : ১০:০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / ১৫৭

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুর অর্থনৈতিক অঞ্চল-১ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র অনুকূলে বন্দোবস্তকৃত ভূমির দখল হস্তান্তর ও ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন বিষয়ে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ৬ জুলাই মতলব উত্তর উপজেলার দক্ষিণ বোরচর এলাকায় এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন।

সভায় তিনি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হলে স্থানীয় জনগণের জীবনে আসা সম্ভাব্য পরিবর্তন ও উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

জেলা প্রশাসক বলেন, এই অঞ্চল প্রতিষ্ঠিত হলে কর্মসংস্থান বাড়বে, অবকাঠামোগত উন্নয়ন ঘটবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।

স্থানীয় বাসিন্দারাও সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক, বেজার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন।

প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়, ক্ষতিগ্রস্থদের যথাযথ পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিতে সবধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, চাঁদপুর অর্থনৈতিক অঞ্চল-১ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি সম্ভাবনাময় শিল্প এলাকা হিসেবে চিহ্নিত হচ্ছে, যা ভবিষ্যতে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে দিতে সক্ষম হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

আপডেট সময় : ১০:০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫