০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এনসিপিতে নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠানে মতলবে আসছেন নাসির উদ্দিন পাটওয়ারী ও সারজিস আলম

রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৪৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / ২০

Oplus_16908288

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম আগামী ৫ জুন (শুক্রবার) চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আসছেন। এদিন তারা ঈদ পুনর্মিলনী ও বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠান আয়োজক সূত্রে জানা গেছে, সফরসূচি অনুযায়ী জুমার নামাজ তারা উপজেলার ফরাজীকান্দী কামিল মাদ্রাসা মসজিদে আদায় করবেন। পরে বিকেল ৩টায় উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ নাগরিকদের একটি অংশ এনসিপিতে যোগদান করতে পারেন বলে আয়োজকরা আশা করছেন।
বিষয়টি নিশ্চিত করে এনসিপি থেকে মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী প্রধান বলেন, ঈদ পুনর্মিলনীকে কেন্দ্র করে আমরা একটি বৃহৎ রাজনৈতিক সমাবেশের প্রস্তুতি নিয়েছি। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করবেন বলে আমরা আশাবাদী। মতলব উত্তরে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, আগামী ৫ জুনের এই অনুষ্ঠান সফল করতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। আমরা মতলব উত্তরবাসীকে অনুষ্ঠানে উপস্থিত থেকে ঈদ পুনর্মিলনীকে সফল করার আহ্বান জানাচ্ছি।
এদিকে কেন্দ্রীয় দুই শীর্ষ নেতার আগমনকে ঘিরে মতলব উত্তরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আয়োজকরা অনুষ্ঠানটিকে এনসিপির অন্যতম বড় রাজনৈতিক সমাবেশে রূপ দেওয়ার লক্ষ্যে কাজ করছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

এনসিপিতে নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠানে মতলবে আসছেন নাসির উদ্দিন পাটওয়ারী ও সারজিস আলম

আপডেট সময় : ১২:৪৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬