মতলব দক্ষিণের মাদক সম্রাজ্ঞী সুমি গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:৫৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- / ১৪১

আল-আমিন ভূঁইয়া:
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও এলাকায় শুক্রবার (৪ জুলাই) রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ সুমি আক্তার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সে এলাকায় মাদক সম্রাজ্ঞী পরিচিত। সুমি আক্তার উপজেলার নায়েরগাঁও নয়াকান্দি গ্রামের সোহেল হোসেনের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, সুমি আক্তার এলাকায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে মাদকের রমরমা ব্যবসা করে আসছিল। গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নয়াকান্দি গ্রামের ছায়েদ আলী প্রধানিয়া বাড়ীতে সুমি আক্তারের বসত ঘরে যৌথবাহীনি তল্লাশি করে তার শয়ন কক্ষের খাটের নিচ হইতে ৩ কেজি গাঁজা ও
৪৮ পিস ইয়াবা উদ্ধার করে। পরে উদ্ধারকৃত মাদকসহ সুমি আক্তারকে গ্রেপ্তার করে মতলব দক্ষিণ থানায় নিয়ে আসে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালেহ আহমেদ বলেন, সুমি আক্তারের ঘরে তল্লাশি করে ৩ কেজি গাঁজা ও ৪৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার (৫ জুলাই) চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত সুমি আক্তারের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।

















