০৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল মতলব উত্তরের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা

এলডিপি সভাপতি কর্নেল অলি আহমদের সাথে মতলব উত্তর উপজেলা এলডিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মতলব উত্তর প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / ১৩১

Oplus_131072

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর কেন্দ্রীয় সভাপতি, সাবেক মন্ত্রী ও মহান মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টরের গর্বিত মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলা এলডিপির শীর্ষ নেতৃবৃন্দ।
শুক্রবার (৪ জুলাই) ঢাকায় এলডিপির সভাপতির বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে এলডিপি যুগ্ম মহাসচিব ও মনোনয়নপ্রত্যাশী মো. বিল্লাল হোসেন মিয়াজী, এলডিপির যুগ্ম মহাসচিব অ্যাড. আবুল হাসেম ভুইঁয়া যুগ্ম মহাসচিব, গনতান্ত্রিক যুব দলের সভাপতি আমান ছোবান, মতলব উত্তর উপজেলা এলডিপির সভাপতি মো. আলাউদ্দিন প্রধান ও সাধারণ সম্পাদক মহিবউল্যা খোকন অংশ নেন। এ সময় এলডিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে মতলব উত্তর উপজেলার সাংগঠনিক অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।
নেতৃবৃন্দ জানান, এই সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল মতলব উত্তর উপজেলার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা, এলডিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার কৌশল নির্ধারণ এবং আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় অবস্থান বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা গ্রহণ।

ঢাকায় এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের সাথে সৌজন্য সাক্ষাতে মতলব উত্তর উপজেলা এলডিপির সভাপতি মো. আলাউদ্দিন প্রধান ও সাধারণ সম্পাদক মহিবউল্যা খোকন।

সাক্ষাৎকালে কর্নেল অলি আহমদ মতলব উত্তরের এলডিপি নেতাদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং এলডিপিকে জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীকে পরিণত করতে তৃণমূলে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে দেশপ্রেমিক ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন, এলডিপি সেই শক্তি হিসেবে গড়ে উঠছে।”
সাক্ষাৎ শেষে চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনকে ঘিরে এলডিপি যুগ্ম মহাসচিব ও মনোনয়নপ্রত্যাশী মো. বিল্লাল হোসেন মিয়াজী জানান, “মতলব উত্তর ও দক্ষিণে এলডিপির সাংগঠনিক ভিত্তি এখন আরও দৃঢ়। জনগণ পরিবর্তন চায়, নেতৃত্বে নতুন মুখ চায়। আমি বিশ্বাস করি, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়ন নিশ্চিত করতে আমরা একটি শক্তিশালী বিকল্প হয়ে উঠতে পারব।”
উপজেলা এলডিপির সভাপতি মো. আলাউদ্দিন প্রধান বলেন, “অলি স্যারের পরামর্শ আমাদের পথচলার দিকনির্দেশনা দিয়েছে। আমরা মতলব উত্তর উপজেলা থেকে এলডিপিকে আরও শক্তিশালী করব।”
সাধারণ সম্পাদক মহিবউল্যা খোকন বলেন, “এই সাক্ষাৎ আমাদের সাংগঠনিক কাজকে ত্বরান্বিত করবে এবং নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।”
এ সময় আরও স্থানীয় এলডিপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাতের পর সবাই একসাথে ছবি তোলেন, যা রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল মতলব উত্তরের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা

এলডিপি সভাপতি কর্নেল অলি আহমদের সাথে মতলব উত্তর উপজেলা এলডিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ১১:৩৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫