০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৫৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / ১৩৫

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রধানের মৃত্যুতে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার (২৯ জুন) দুপুরে উপজেলার আনোয়ারপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ গার্ড অব অনার প্রদান করা হয়।

রাষ্ট্রীয় এই গার্ড অব অনার প্রদান করেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল ও পুলিশের একটি চৌকস দল।

মরহুম আব্দুর রশিদ প্রধান মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি আনোয়ারপুর কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

রাষ্ট্রীয় সম্মান প্রদানের পর স্থানীয় মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।পরে কবরস্থানে তাকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আপডেট সময় : ০৯:৫৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫