০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কচুয়ায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা মামলায় একজন গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৩২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / ১৩১

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মো. রাছেল,কচুয়া :

চাঁদপুরের কচুয়া উপজেলায় ডাকাতি করতে এসে বসতঘরে ঢুকে বৃদ্ধা মমতাজ বেগম (৬৫) কে হত্যা মামলার ঘটনায় এক দিনের মাথায় আবদুল কাদের (১৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নিহত মমতাজ বেগমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আবদুল কাদের গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী গ্রামের জামশেদের ছেলে। শুক্রবার বিকালে গ্রেপ্তারকৃত আবদুল কাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

কচুয়া থানার মামলা নং-২৭/১৫২, তারিখ ২৬-০৬-২০২৫ইং গত বুধবার দিনগত রাতে চাপাতলী গ্রামের প্রধানীয়া বাড়ীতে ডাকাতি করতে এসে বৃদ্ধাকে রক্তাক্ত জখম ও শ্বাসরোধে হত্যা করে রান্না ঘরের পাশে পাতার স্তুপে নিচে রাখা হয়। এ ঘটনায় ছেলে সোহেল প্রধানীয়া বাদী হয়ে অজ্ঞাতদের বিবাদী করে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার রাতে বসতঘরে একা ছিলেন বৃদ্ধা। তার ছেলে সোহেল প্রধানিয়া বাসায় এসে তার মাকে খুঁজে পায়নি। বাসার দরজা খোলা ও বসতঘরের কক্ষগুলো রক্তাক্ত ছিলো। পরে রাতে খোাঁজাখোঁজির পর রান্নাঘরের পাশে পাতার স্তুপে ঢেকে রাখা মরদেহ দেখতে পায় এলাকাবাসী।

এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, বৃদ্ধা মহিলার হত্যাকাণ্ডটি পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। গ্রেপ্তারকৃত আবদুল কাদেরের কাছে বৃদ্ধার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। আদালতে রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। তাকে রিমান্ডে এনে এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

কচুয়ায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা মামলায় একজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫