০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মতলবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ফলদ চারা বিতরণ

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:১৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / ১৩৯

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ফলদ চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ জুন) উপজেলা চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন কৃষকরা যাতে আধুনিক চাষাবাদে আগ্রহী হয় এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে, সে লক্ষ্যে এই প্রণোদনা প্রদান করা হচ্ছে। একটি পরিবার যদি নিজের চাহিদামতো ফসল উৎপাদন করতে পারে, সেটাই জাতির জন্য বড় অর্জন। কৃষিই হবে আগামী বাংলাদেশের মূল চালিকাশক্তি।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলীর সভাপতিত্বেন ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সালাউদ্দিন, সাংবাদিক মাহবুব আলম লাভলু এবং কৃষক প্রতিনিধি কামরুজ্জামান স্বপন।

প্রণোদনার বিবরণ:
আমন ধান-১: ৭০০ কৃষক পেয়েছেন ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার। আমন ধান-২: ৩০০ কৃষক পেয়েছেন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। মরিচ চাষ: ১২০ জন কৃষক পেয়েছেন ১০ গ্রাম বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।

চারা বিতরণ:
৩৮০ কৃষককে ৫টি করে নারিকেল চারা, ৯০টি প্রতিষ্ঠানকে নারিকেল চারা, ৪০টি সংগঠনকে তালের চারা, ১০০ জন কৃষককে সবজি বীজ, ৮০ জনকে আমের চারা, এবং ১১৫০ কৃষককে ৪ প্রকার ফলদ চারা বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ৫শতাধিক কৃষক সরাসরি উপস্থিত থেকে প্রণোদনার সামগ্রী গ্রহণ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

মতলবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ফলদ চারা বিতরণ

আপডেট সময় : ০৬:১৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫