মাদক বেচাকেনার অপরাধে দোকান সিলগালা ২ জনকে কারাদণ্ড
- আপডেট সময় : ০৬:৫০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / ১১৭

মতলব দক্ষিণ(চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার ৩নং ওয়ার্ডের কলাদী টিএনটি এলাকায় মাদক বিক্রেতা আক্তার হোসেন ও ক্রেতা মো: সালাউদ্দিন দুইজনকে মাদকের দায়ে কারাদণ্ড ও অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার, ২৩ জুন গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০ টা থেকে ১ টা পর্যন্ত গাজী স্টোর নামক মুদি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় দোকান মালিক আক্তার হোসেন ও ট্রাক ড্রাইভার মো: সালাউদ্দিন সরদার দুইজনকে ২ (দুই) পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে পুলিশ। পরবর্তীতে মুদি দোকানটি সিলগালা করে। ভ্রাম্যমান আদালতে আটককৃত মাদক বিক্রেতা আক্তার হোসেন ও ক্রেতা মো. সালাউদ্দিনকে ১ বছর করে কারাদণ্ড ও সর্বমোট ৬ হাজার টাকা অর্থদন্ড করে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ মেজিষ্ট্যাট আমজাদ হোসেন।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতায় ছিলেন, মতলব দক্ষিণ থানা পুলিশ, আনসার সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
জানা যায়, গাজী স্টোর নামক মুদি দোকান মালিক আক্তার হোসেন মুদি ব্যবসার অন্তরালে দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার করে আসছিলো। ইয়াবা বিক্রির দায়ে কয়েকবার জেল হাজতও খেটেছে।
মাদক ক্রয় করতে আসা ট্রাক ড্রাইভার সালাউদ্দিন প্রায়ই এই মাদক কারবারি আক্তার হোসেনের কাছ থেকে ইয়াবা ক্রয় করতো। পূর্বের ন্যায় সোমবারে রাতেও ৬০০ টাকার বিনিময়ে ২ পিস ইয়াবা ক্রয় করার সময় ক্রেতা ও বিক্রেতা দুজনকে হাতে নাতে আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্র্যাট আমজাদ হোসেন এবং মতলব দক্ষিণ থানা পুলিশ যৌথভাবে ওই মুদী দোকানে ৩ ঘন্টা তল্লাশি চালায়। মুদী দোকানটি সিলগালা করে আটককৃত দুইজনকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে ভ্রাম্যমান আদালত ১ বছর করে কারাদণ্ড ও ৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে ইউএনও আমজাদ হোসেন।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন বলেন, মাদকসহ তাদের দুইজনকে হাতেনাতে পাওয়া গেছে। মাদকের বিরুদ্ধে এরকম অভিযান সব সময় অব্যাহত থাকবে।



























