খেলাধুলা মন ও স্বাস্থ্য উভয়কে সতেজ রাখে: আবদুল মবিন
- আপডেট সময় : ০২:০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- / ১৩৪

মতলব দক্ষিণ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারী ও চাঁদপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী বীরমুক্তিযোদ্ধা ডা: মুহাম্মদ আবদুল মবিন বলেছেন, খেলাধুলা মন ও স্বাস্থ্য উভয়কে সতেজ রাখে। খেলাধুলার প্রয়োজন আছে। বিশেষ করে ফুটবল, ক্রিকেট, ঘোড় দৌড়, দৌড় প্রতিযোগিতা। এগুলো ইসলামে জায়েজ আছে। জায়েজ পদ্ধতি আমরা শরীর ও মনের শান্তির জন্য খেলাধুলা করবো। উভয় দলের প্রতি অভিনন্দন রইলো। আমি বৃহত্তর মতলবের সন্তান। শরীর চর্চাকে উৎসাহিত করুক। টীম লিডার একটি নেতৃত্ব তৈরিতে কাজ করে। পরস্পরের প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ শিখায়। এই টূর্ণামেন্টের সাথে আয়োজক, দায়িত্বশীল ও সম্পৃক্ত সকলকে অভিনন্দন জানাই।
সোমবার (২ জুন) বিকেলে মতলব নিউ হোস্টেল মাঠে মতলব গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
আলোচনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব পৌরসভার আমির মো. জসিম উদ্দিন প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলা আমির ও চাঁদপুর জেলা কর্ম পরিষদ ও শুরা সদস্য আব্দুর রশিদ পাটওয়ারী, মতলব উত্তর উপজেলা আমির অধ্যাপক আবুল বাশার দেওয়ান প্রমুখ। খেলাটির সঞ্চালক মোঃ ফয়সাল আহমেদ ও মো. মনিরুল ইসলাম আরমান।
খেলায় মতলব দক্ষিণ উপজেলার টিএন্ডটি যুব সংঘ ও মতলব উত্তর উপজেলার এখলাছপুর আজহারুল হক স্মৃতি ফুটবল একাদশ অংশ গ্রহণ করে। ১-০ গোলে মতলব দক্ষিণ উপজেলার টিএন্ডটি যুব সংঘ জয়লাভ করে।
এ সময় মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

















