০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মতলববাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ড. জালাল উদ্দিন

রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৫০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • / ১২০

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন। তিনি চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী। অবহেলিত মতলব জনপদের আস্থার প্রতীক, ভদ্র রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

তিনি এক বার্তায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মতলব উত্তর-মতলব দক্ষিণ উপজেলাবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেন, ব্যক্তি জীবনকে সুন্দর, পরিশুদ্ধ ও সংযমী করে গড়ার লক্ষে মোমিন মুসলমানেরা মাসব্যাপী সিয়াম সাধনার পর অনাবিল আনন্দের বার্তা দিয়ে ঈদুল ফিতর সমাগত। বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। উৎসব মানুষের আনন্দময় স্বত্তার জাগরণ ঘটায়। তার আত্মাকে মিলনের বোধে উদ্দীপ্ত করে। ঈদুল ফিতরের উৎসবে সমাজের সকল ভেদরেখা ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন ঘটায় ও সৃষ্টি করে পরষ্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ। ধনী-গরিব, উচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায়। হানাহানি, হিংসা, বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সম্প্রীতির চেতনা দান করে ঈদুল ফিতরের উৎসব। তাই আজকের এই উৎসবের দিনে মতলব উত্তর -দক্ষিণ উপজেলার প্রতিটি মুসলমান নর-নারী সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ হয়ে আনন্দকে একত্রে উপভোগ করতে হবে। ঈদুল ফিতর নির্মল আনন্দ উৎসবের মধ্যদিয়ে দিয়ে একটি গুরুত্বপূর্ণ মর্মবাণী মানবজাতির কাছে পৌঁছে দেয় তা হচ্ছে ‘সকলের তরে সকলের আমরা’। এই মর্মবাণী মানসিক কদর্য, অন্যায় ও নিষ্ঠুর সামাজিক অসাম্য কে অতিক্রম করে এক নিবিঢ় ভাতৃত্ববোধের প্রেরণা জাগায়। আর এই প্রেরণায় উদ্দীপ্ত হয়ে মতলবের সমাজে বসবাস করা অপেক্ষাকৃত দরিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়া মুসলমান হিসাবে আমাদের কর্তব্য।

মতলবের কৃতি সন্তান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমের স্বপ্নের বাংলা গড়তে মতলবের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে জয়ী করতে হবে। আসুন আমরা ঐক্যবদ্ধ থেকে অবহেলিত মতলবকে এগিয়ে নিয়ে যাই। পরিশেষে সবার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

মতলববাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ড. জালাল উদ্দিন

আপডেট সময় : ১০:৫০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫