চাটখিলে নির্বাচনী সভা জনসভায় রূপ নিয়েছে
- আপডেট সময় : ০৫:০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
- / ২১৫

চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতিকে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের পক্ষে খিলপাড়া ইউনিয়নে গতকাল মঙ্গলবার বিকেলে আয়োজিত নির্বাচনী সভা, জনসভায় রূপ নিয়েছে।
অনুষ্ঠিত নির্বাচনী সভায় জাহাঙ্গীর কবির উপস্থিত জনসাধারণের কাছে সরকারের নানা মূখী উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আগামীতে তার পরিকল্পনা তুলে ধরে তাকে দোয়াত কলমে ভোট দিয়ে নির্বাচিত করতে অনুরোধ করেন। তার সঙ্গে নির্বাচনী মাঠে চষে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. বেলায়েত হোসেন, সাধারন সম্পাদক নাজমুল হুদা শাকিল, যুগ্ম-সাধারন সম্পাদক মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, চাটখিল পৌর মেয়র মো. নিজাম উদ্দিন সহ দলীয় নেতৃবৃন্দ।


























