০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

লক্ষ্মীপুরে আনন্দ উল্লাসে কোমলমতি শিক্ষার্থীদের পিঠা উৎসব

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:৪৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • / ১৫৬

নাজিম উদ্দিন রানা:

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বাহারি পিঠাপুলির সঙ্গে পরিচিত করাতে আয়োজন করা হয়েছে বর্ণিল পিঠা উৎসব। লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে পৌর শহরের জে.বি রোডস্থ মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। আয়োজনে বিভিন্ন পিঠার স্বাদ নেয়ার পাশাপাশি আনন্দ উল্লাসে মেতে ছিল কোমলমতি শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে (১৮ জানুয়ারি) দিনব্যাপী জমকালো এই আয়োজনের উদ্বোধন করেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসার রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আব্বাছ হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।
পিঠা অনুষ্ঠানে দেখা যায়, পৃথক পৃথক স্টলে নানা রকম পিঠাপুলির পসরা সাজিয়ে বসেছেন শিক্ষার্থীরা। এর মধ্যে কিছু কিছু পিঠা একেবারেই নতুন আবার কিছু অতিপরিচিত । প্রতিটা পিঠার ওপরে লেখা আছে পরিচিতি নাম এ সময় পুরো স্কুল মাঠ রূপ নিয়েছে মিলনমেলায়।
পিঠা উৎসবে প্রায় অর্ধশত পৃথক স্টলে ছিল ভাপাপুলি, দুধপুলি, আওলা কেশরি, পুলি, ঝিনুক, পাটিসাপটা, জামাই সোহাগী, গোলাপ, চিতই, কানমুচরি, পায়েস, পুডিং, তেল পিঠা, দুধ চিতই, ফুল পিঠা, ক্ষির, মুঠা পিঠা, রস গোলাপ ও কেকসহ শতাধিক পিঠাপুলি। জানা-অজানা পিঠার সম্পর্কে জানতে পেরে এবং স্বাদ গ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরা।
পিঠা উৎসবে থাকা শিক্ষার্থীরা বলেন, অনেক রকম পিঠা খেতে পারছি। আমাদের অনেক ভালো লাগছে। আমাদের স্কুলে প্রতিবছরই এমন সুন্দর আয়োজন করে আসছে। নতুন নতুন পিঠা খেলাম। অনেক ভালো লাগছে। শীতে এমন ব্যতিক্রম আয়োজনে খুশি অভিভাবক ও স্থানীয়রা।
ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজর উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ বলেন, শিক্ষার্থীদের পাঠাদানের পাশাপাশি সংস্কৃতি চর্চা করতে এ উৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিবছরই আমাদের এমন আয়োজনে হাজার-হাজার লোকের সমাগম হয়। আগামীতে আরও বড় পরিসরে ব্যতিক্রমী এই আয়োজনের উদ্যোগ নেয়া হবে।

লক্ষ্মীপুরে আনন্দ উল্লাসে কোমলমতি শিক্ষার্থীদের পিঠা উৎসব

আপডেট সময় : ০৬:৪৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪