১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রোগ্রাম বন্ধের প্রস্তাব: মাহফুজ আলমের মতামত

রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৪৩:০১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ১১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স (স্নাতক) প্রোগ্রাম বন্ধের প্রস্তাব দিয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বুধবার (১ জুলাই) তার ফেসবুক পেজে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের কথা’ শিরোনামে একটি পোস্টে এ বিষয়ে মন্তব্য করেন।

মাহফুজ আলম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় চার-পাঁচ প্রজন্মের মধ্যবিত্ত শ্রেণির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক ও গবেষণা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে এবং কেবল মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রাম চালু রাখতে হবে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও সেন্টারগুলো পুনর্গঠন করা প্রয়োজন এবং গবেষণার জন্য শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করতে হবে। ভাষা শিক্ষাকে বিশেষায়িত করার পাশাপাশি ইতিহাস ও সমাজবিদ্যার সংযোগ ঘটানোর উপর গুরুত্বারোপ করেন তিনি।

শিক্ষক রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়ে মাহফুজ আলম বলেন, ডাকসু নির্ভর ছাত্র রাজনীতি চালু করতে হবে এবং শিক্ষক ও গবেষণা সহকারী নিয়োগের ক্ষেত্রে মেধা ও পারফরমেন্সের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে।

তিনি পুরান ঢাকার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর আলাদা প্রশাসনিক কাঠামো গঠনের প্রস্তাব দেন এবং এই স্থানগুলোকে বিশ্ববিদ্যালয় ও হেরিটেজ সিটি হিসেবে ঘোষণা করার দাবি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে প্রতিষ্ঠাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সকল এলামনাই ও বর্তমান শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রোগ্রাম বন্ধের প্রস্তাব: মাহফুজ আলমের মতামত

আপডেট সময় : ০৪:৪৩:০১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬