১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

বাংলা কিউআর কোড লেনদেনে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক

রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:২১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ১৭

বাংলাদেশ ব্যাংক 'বাংলা কিউআর' ব্যবহার করে কেনাকাটার মূল্য পরিশোধের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। বুধবার (১ জুলাই) ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) আওতায় এই নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং আন্তর্জাতিক পেমেন্ট স্কিমের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলা কিউআর কোড স্ক্যান করে পণ্য বা সেবার মূল্য পরিশোধের ক্ষেত্রে মার্চেন্টের কাছ থেকে সর্বনিম্ন ১ শতাংশ ফি বা মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) আদায় করতে পারবে ব্যাংক বা সেবাদাতা প্রতিষ্ঠান। এই ফিতে মূল্য সংযোজন কর বা ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগের নির্দেশনার (পিএসডি সার্কুলার নং-২/২০২৫) অন্যান্য ফি, চার্জ এবং শর্তাবলি অপরিবর্তিত থাকবে। কেবল বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড এবং এমএফএস বা পিএসপির মাধ্যমে মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে এই সর্বনিম্ন ১ শতাংশ হার কার্যকর হবে।

ডিজিটাল লেনদেনকে আরও উৎসাহিত করার লক্ষ্যে, কোনো অ্যাকোয়ারিং প্রতিষ্ঠান চাইলে নিজস্ব উদ্যোগে বিশেষ ছাড় বা প্রমোশনাল ক্যাম্পেইন পরিচালনা করতে পারবে। কেন্দ্রীয় ব্যাংক জনস্বার্থে জারিকৃত এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে।

বাংলা কিউআর কোড লেনদেনে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় : ০৩:২১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬