০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

মতলব দক্ষিণে পুলিশের মাদক বিরোধী অভিযান, গ্রেপ্তার ৪

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:২৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ২৯

মতলব দক্ষিণ প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণে ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগষ্ট ) গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করেছে। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাফিজুর রহমান মানিকের দিকনির্দেশনা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ আগষ্ট রাতে তাদেরকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ওসি মো হাফিজুর রহমান মানিক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুজিত চন্দ্র দে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে নারায়নপুর গরুর বাজার এলাকা থেকে মাদক কারবারি মাছুয়াখাল গ্রামের আব্দুল মান্নানের ছেলে বোরহান উদ্দিন(৪৮)কে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

এদিকে এসআই ইমতিয়াজ কবির সঙ্গীয় ফোর্স নিয়ে মতলব পৌরসভার কলাদী এলাকায় অভিযান চালিয়ে কলাদী মহল্লার তাজুল ইসলাম তালুকদারের ছেলে জিহাদ তালুকদার হৃদয়(২৬)কে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। মাদক বিরোধী অন্য একটি অভিযানে নারায়ণপুর এলাকা থেকে সারপাড় গ্রামের ইদ্রিস ছিডুর ছেলে মো. রফিক(৩৫)-কে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

একইদিন মতলব দক্ষিণ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনাকালে নারায়নপুর এলাকার আব্দুল আলীর ছেলে আয়নাল হক মিয়াজী(২৫) এক পুড়িয়া গাঁজাসহ গ্রেপ্তারপূর্বক এক মাসের সাজা ও এক হাজার টাকা জরিমানা করা হয়।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, আসামীদের গ্রেপ্তার করে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরন করা হচ্ছে। আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে পুলিশের মাদক বিরোধী অভিযান, গ্রেপ্তার ৪

আপডেট সময় : ০৮:২৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬