০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় বোনকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার-১

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:২৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ৫৮

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. রানাকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মৌচাক এলাকায় আলমের পঁচা সাবান ফ্যাক্টরি সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই দিন বিকেল আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে বাসায় কেউ না থাকার সুযোগে ৩০ বছর বয়সী ওই নারী নিজ কক্ষে অবস্থান করছিলেন। এ সময় তার আপন ছোট ভাই মো. রানা জোরপূর্বক তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার সময় তাদের বৃদ্ধা মা রানী বেগম গ্রামের বাড়িতে ছিলেন। বড় ভাই ও ভাবিও পেশাগত কাজে বাইরে থাকায় বাসাটি ফাঁকা ছিল। এ সুযোগে রানা তার বোনের কক্ষে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করেছে।

অভিযুক্ত মো. রানা মৃত কবির হোসেন ও রানী বেগমের ছেলে। তার স্থায়ী ঠিকানা নোয়াখালীর বেগমগঞ্জ থানার হাজিপুর এলাকায়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “বড় বোনকে ধর্ষণের অভিযোগে ছোট ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।”

সিদ্ধিরগঞ্জে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় বোনকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার-১

আপডেট সময় : ০৭:২৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬