০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

মতলব উত্তরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও পোনা অবমুক্তকরণ

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৩৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ২১

মমিনুল ইসলাম:

‘রূপালি মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রোববার (১৬ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা চত্বরের জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেনসহ স্থানীয় মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা।

এসময় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ, দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং মৎস্য সম্পদের টেকসই উন্নয়নে সবাইকে আরও সচেতন হতে হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, বৈজ্ঞানিক ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রাকৃতিক জলাশয় ও দেশীয় মাছ সংরক্ষণে মৎস্যজীবী ও চাষিদের এগিয়ে আসতে হবে। মৎস্য খাতের উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান আরও সমৃদ্ধ করা সম্ভব।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য চাষে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সফল মৎস্যচাষিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।

মতলব উত্তরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও পোনা অবমুক্তকরণ

আপডেট সময় : ০৭:৩৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬