মেসির বিশেষ উপহার কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার পরিবারকে
- আপডেট সময় : ০৭:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ৬৮

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি কেপ ভার্দের গোলরক্ষক জোসিমা ভোজিনহার পরিবারের চার সদস্যকে বিশ্বকাপ ফাইনালের ভিআইপি টিকিট উপহার দিয়েছেন। আর্থিক সংকটের কারণে ভোজিনহার পরিবার স্টেডিয়ামে খেলা দেখা সম্ভব হচ্ছিল না। বিষয়টি জানতে পেরে মেসি তাদের জন্য এই বিশেষ টিকিটের ব্যবস্থা করেন এবং ভ্রমণের যাবতীয় খরচও বহন করেন।
ভোজিনহার পরিবার গ্যালারিতে বসে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল উপভোগ করে, যেখানে স্পেন ১-০ গোলে জয়ী হয়। আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, মেসি তার প্রতিনিধিদের নির্দেশ দেন যেন ভোজিনহার পরিবারের জন্য বিনামূল্যে টিকিটের ব্যবস্থা করা হয়।
বিশ্বকাপে কেপ ভার্দে তাদের প্রথম অংশগ্রহণেই দারুণ লড়াই উপহার দেয়। তারা গ্রুপ পর্বে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে অপরাজিত থাকে এবং দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষেও হারেনি।
ভোজিনহা বিশ্বকাপে ৪০ বছর বয়সে মোট ১৮টি সেভ করেন, যা এই বয়সে বিশ্বকাপের এক আসরে দ্বিতীয় সর্বোচ্চ সেভ। ম্যাচ শেষে মেসির সঙ্গে আবেগঘন মুহূর্তের কথা তুলে ধরেন ভোজিনহা। তিনি জানান, মেসি তাকে আলিঙ্গন করে বলেন, "তুমি অসাধারণ। তোমাকে নিয়ে তোমার দেশের মানুষের গর্ব করা উচিত।"
ভোজিনহা মেসির জার্সি চাওয়ার পর মেসি তাকে আশ্বস্ত করেন যে সাক্ষাৎকার শেষে তিনি তাকে জার্সি দেবেন। মেসি বিশ্বকাপ ফাইনালের আগে আরও কয়েকজনের জন্য বিনামূল্যে টিকিটের ব্যবস্থা করেছিলেন, যাদের পক্ষে টিকিট কেনা সম্ভব ছিল না।


























