১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

গ্রেট হলে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা লি কিয়াংয়ের

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:২১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / ২৬

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের নিউজ:

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

বৃহস্পতিবার,২৫ জুন বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই থেকে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রেট হলে পৌঁছান। এ সময় লি কিয়াং তাকে স্বাগত জানান। পরে দুই দেশের প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।

এরপর লি কিয়াং প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনার জন্য অভিবাদন মঞ্চে নিয়ে যান। সেখানে চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। এ সময় বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত বাজানো হয়।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে তোপধ্বনি দেওয়া হয়। পরে দুই দেশের প্রধানমন্ত্রী সম্মানরক্ষী বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২১ জুন সরকারি সফরে মালয়েশিয়া যান। গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার প্রথম সরকারি বিদেশ সফর। মালয়েশিয়ায় দুদিনের কর্মসূচি শেষে তিনি গত সোমবার (২২ জুন) রাতে চীনের দালিয়ানে পৌঁছান এবং সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের নিউ চ্যাম্পিয়নস বার্ষিক সম্মেলনে অংশ নেন। দুদিনের কর্মসূচি শেষে বুধবার (২৪ জুন) বিকেলে দালিয়ান থেকে উচ্চগতির (বুলেট) ট্রেনে বেইজিংয়ে আসেন তিনি।

রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে গ্রেট হলে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম চীন সফর। এর আগে তিনি ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে চীন সফর করেছিলেন। সে সময়ও তিনি গ্রেট হলে আয়োজিত রাষ্ট্রীয় লাল গালিচা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

গ্রেট হলে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা লি কিয়াংয়ের

আপডেট সময় : ০৭:২১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬