০২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
তরুণ নেতৃত্ব ও সামাজিক কর্মকাণ্ডে ৪নং ওয়ার্ডে বাড়ছে জনপ্রিয়তা

ফতেপুর পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ফয়সাল সরকার

রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৩২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / ৩০

Oplus_16908288

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
আসন্ন ১০ নং পূর্ব ফতেপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মেম্বার প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে ৪নং ওয়ার্ডে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তরুণ সমাজসেবক মোঃ ফয়সাল সরকার। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করায় তিনি ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন ফয়সাল সরকার। বিশেষ করে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার কারণে তরুণদের মধ্যেও তিনি বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন। এছাড়া অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতায়ও তাকে সবসময় এগিয়ে আসতে দেখা যায়।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ফয়সাল সরকার একজন সৎ ও ভদ্র মানুষ। তিনি সবসময় মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন। তাই আমরা চাই আগামী নির্বাচনে তিনি মেম্বার হিসেবে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে কাজ করুন।
স্থানীয় যুবকদের অনেকেই মনে করেন, নতুন প্রজন্মের নেতৃত্ব হিসেবে ফয়সাল সরকার নির্বাচিত হলে ৪নং ওয়ার্ডে ইতিবাচক পরিবর্তন আসবে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার পক্ষে প্রচারণা ও সমর্থন বাড়তে দেখা গেছে।
এ বিষয়ে মো. ফয়সাল সরকার বলেন, আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানুষের সেবা করতে চাই। ওয়ার্ডবাসী চাইলে তাদের কল্যাণে কাজ করার জন্য নিজেকে প্রস্তুত রাখবো।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৪নং ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা বাড়লেও সাধারণ ভোটারদের মাঝে বর্তমানে অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছেন মোঃ ফয়সাল সরকার।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

তরুণ নেতৃত্ব ও সামাজিক কর্মকাণ্ডে ৪নং ওয়ার্ডে বাড়ছে জনপ্রিয়তা

ফতেপুর পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ফয়সাল সরকার

আপডেট সময় : ১০:৩২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬