০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

সাদায় দৃষ্টি কাড়লেন স্নিগ্ধ অপু বিশ্বাস

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:১২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / ৩৭

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের বিনোদন:

ঢালিউড কুইন অপু বিশ্বাস আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ফটোশুটের ছবি শেয়ার করে ভক্তদের দৃষ্টি কাড়লেন। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতন এই তারকা প্রায়ই নিজের নতুন লুক ও স্টাইলিশ উপস্থিতি দিয়ে আলোচনায় থাকেন।

সম্প্রতি তিনি সাদা পোশাকে তোলা তিনটি ছবি প্রকাশ করেন, যেখানে তাকে দেখা গেছে একদম ভিন্ন ও রাজকীয় ভঙ্গিতে। ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।

সোশ্যাল মিডিয়ায় তার এই পোস্ট ঘিরে ভক্তদের প্রশংসায় ভরে গেছে মন্তব্যের ঘর। কেউ লিখেছেন ‘কিউট’, কেউ আবার মন্তব্য করেছেন ‘রানী’। সব মিলিয়ে নতুন লুকের জন্য প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, ২০০৬ সালে ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন অপু বিশ্বাস। পরে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডে দীর্ঘদিনের জনপ্রিয় জুটি গড়ে তোলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সাদায় দৃষ্টি কাড়লেন স্নিগ্ধ অপু বিশ্বাস

আপডেট সময় : ০৮:১২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬