পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন এনসিপির মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলী
- আপডেট সময় : ১০:০২:২১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ২০

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও এনসিপির মতলব উত্তর উপজেলার যুগ্ম আহ্বায়ক মো. ইদ্রিস আলী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মতলব উত্তরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ হোক সাম্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার অনুপ্রেরণা।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে সমাজে পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা আরও বেশি প্রয়োজন। ঈদের আনন্দ ধনী-গরিব সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে এগিয়ে আসতে হবে।
মো. ইদ্রিস আলী মতলব উত্তর উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, আমি মতলব উত্তরবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ জনগণকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, আধুনিক ও বৈষম্যহীন মতলব উত্তর গড়তে কাজ করে যাব।
তিনি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।
উল্লেখ্য, দেশের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রথম ধাপে দলীয় প্রার্থী ঘোষণা করে এনসিপি। এর মধ্যে মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান পদে দলটির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় উপজেলার ১২নং ফরাজিকান্দি ইউনিয়নের ছোট হলদিয়া গ্রামের বাসিন্দা মো. ইদ্রিস আলীর নাম। আগামী ২৮ মে বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।


























