চাটখিলে দুই ইয়াবা ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
- আপডেট সময় : ০৮:০১:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ৪০

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে গত শুক্রবার রাতে দুই ইয়াবা ব্যবসায়ীকে স্থানীয় লোকজন গণধোলাই দিয়ে চাটখিল থানা পুলিশে সোপার্দ করেছে। আটককৃত ইয়াবা ব্যবসায়ীরা হচ্ছে চাটখিল পৌরসভার বারেক হাওলাদার বাড়ির সিএনজি চালক জামাল হোসেন মনার ছেলে মোঃ চয়ন (২২) ও একই এলাকার ওমর ফারুকের ছেলে মোঃ ফাইয়াজ (২৩)।
স্থানীয়রা জানান, চয়নের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি সহ ৭/৮টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন থেকে মাদক ও ইয়াবা ব্যবসা করে আসছে। গত শুক্রবার রাতে চাটখিল বাজার এলাকা থেকে স্থানীয় লোকজন ইয়াবা বিক্রয়কালে তাদের হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ জানান, গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল শনিবার সকালে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


























