তামিম ইকবালের সঙ্গে কুশল বিনিময়ে বিসিবি মেডিকেল প্যানেলের সদস্য ডা. বশির
- আপডেট সময় : ১১:০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ২৭

শনিবার (১০ মে) রাজধানীর বিসিবি কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক আবেগঘন পোস্ট দেন তিনি।
ফেসবুক পোস্টে ডা. বশির আহম্মেদ খান লেখেন, আলহামদুলিল্লাহ! বিসিবি’র মেডিকেল প্যানেলে যোগদানের প্রথম দিন। শুরুতেই বিসিবি সভাপতি তামিম ইকবাল ভাইয়ের সাথে দেখা ও কুশল বিনিময়।
ডা. বশির আহম্মেদ খান চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঘনিয়াড়পার গ্রামের কৃতি সন্তান। তিনি বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি ড্যাব কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
গত৫ মে, বিসিবির মেডিকেল প্যানেলের সদস্য হিসেবে তার নিয়োগের ঘোষণা দেওয়া হয়। বিসিবির সভাপতি তামিম ইকবাল খানের স্বাক্ষরিত নিয়োগপত্রে তার অভিজ্ঞতা ও নিষ্ঠার প্রশংসা করা হয়।
এদিকে, ডা. বশিরের এই অর্জনে মতলব উত্তরবাসীর মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি দেখা দিয়েছে। স্থানীয় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী মহল তাকে অভিনন্দন জানিয়েছেন।
























