সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড গুলি উদ্ধার
- আপডেট সময় : ০৬:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / ২৭

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
জুলাই অভ্যুত্থানের সময় সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার,৩০ এপ্রিল সকালে র্যাব-১১-এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক এ তথ্য নিশ্চিত করেন।
এরআগে বুধবার দিবাগত রাতে আটি ওয়াপদা কলোনি এলাকায় বন্ধ থাকা মনোয়ারা জুট মিলের প্রবেশপথের দেয়ালের পাশে একটি পরিত্যক্ত লাল ব্যাগ থেকে ওই গুলি উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর সিপিএসসি (ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানি) এর একটি আভিযানিক দল বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকায় বন্ধকৃত মনোয়ারা জুট মিলে অভিযান চালানো হয়।
এ সময় মিলটির প্রবেশপথের দেয়ালের পাশে একটি সন্দেহজনক লাল ব্যাগ দেখে তল্লাশি চালানো হয়। পরে ব্যাগটি খুলে ভেতরে শর্টগানের ১১ রাউন্ড গুলি পাওয়া যায় এবং তা জব্দ করা হয়। উদ্ধারকৃত গুলি সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


























