০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
শিরোনাম:
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদক ও চুরিসহ গ্রেফতার-৫
রিপোর্টার
- আপডেট সময় : ০৬:৫২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / ২৭

প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন এবং চুরির মামলায় আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ অভিযানে মোট ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়। বুধবার,২৯ এপ্রিল রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জের ১০নং ওয়ার্ডের চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে এবং আশপাশের এলাকা থেকে ৭০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। চুরির মামলায় আরও ২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, রকি (৩৫), রাসেল (২২), শুভ (২০), রাজু (২৩), এবং ফালু ওরফে কালু (৩৫)।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।


























