০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের আহবায়ক হলেন টিএইচ তোফা

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / ১৮৬

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের আহবায়কের দায়িত্ব পেলেন নির্যাতিত বিএনপি নেতা টিএইচ তোফা। গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহবায়ক এসএম আসলাম ও সদস্য সচিব মো. ফারুক হোসেন স্বাক্ষরিত পেডে তাকে থানা শ্রমকি দলের আহবায়কের দায়িত্ব দেওয়া হয়।

এর আগে বিএনপি নেতা টিএইচ তোফা নাসিক ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়কের দায়িত্ব পালন করেছেন। স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে দলের দু:সময়ে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন। দলের হয়ে আন্দোলন সংগ্রাম করে অসংখ্যবার কারাভোগও করেছেন বিএনপির এই নেতা।

জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের আহবায়কের দায়িত্ব পেয়ে তিনি পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষ্যে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রমিকদলের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানকে সফল করতে ১ থেকে ১০ ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে আলোচনা সভা ও মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক মো. সামসুদ্দিন মিয়া, সদস্য সচিব মো. শরিফ হোসেন, যুগ্ন-আহবায়ক মো. শহিদুল ইসলাম রুপা, কাজী শাকিল, আয়নাল হক, শহিদুল ইসলাম ভূইয়া, নাসিক ১নং ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক মো. আলীরাজ, সদস্য সচিব মো. বাদশা মিয়া, সিনিয়র যুগ্ন আহবায়ক মো. মামুন হোসেন, ২নং ওয়ার্ড শ্রমিক দলের সিনিয়র আহবায়ক মো. আলমগীর হোসেন, ৩নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. আল আমিন, সিনিয়র সহ-সভাপতি মো. সুজন, ৪নং ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক হাবিবুর রহমান হাবীব, সদস্য সচিব কানন মিয়া, যুগ্ন আহবায়ক মো. কবির হোসেন মোড়ল, মো, সফিকুল ইসলাম সফিক, মো. লিটন মিয়া, ৫নং ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক হারুন আর রশিদ, সদস্য সচিব লুৎফর হোসেন জিমি, সিনিয়র যুগ্ন আহবায়ক মো. মনির হোসেন সাউদ, ১০নং ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সচিব মো, ইসমাইল প্রমূখ।

আলোচনা সভা ও মতবিনিময় সময় টিএইচ তোফা বলেন, “আমাকে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক মনোনীত করায় আমি নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম ভাই, সদস্য সচিব মো. ফারুক হোসেন ভাইয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং শ্রমিকদের অধিকার আদায়ে আমি রাজপথে সর্বদা সচেষ্ট থাকব। সিদ্ধিরগঞ্জ থানাকে শ্রমিক দলের একটি শক্তিশালী দুর্গে পরিণত করাই হবে আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “দলের সকল স্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করব।”

আলোচনা সভা ও মতবিনিময় শেষে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের নেতাকর্মীরা নবনির্বাচিত আহবায়ক টিএইচ তোফাকে ফুলেল মালা দিয়ে বরণ করে নেয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের আহবায়ক হলেন টিএইচ তোফা

আপডেট সময় : ০৮:০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬