১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

কবে আসছে ‘সুড়ঙ্গ ২’

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:১৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / ২৩

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের বিনোদন :

টিভি নাটকের জনপ্রিয় মুখ আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। যা মুক্তি পায় ২০২৩ সালের ঈদুল আজহায়। একই সময়ে মুক্তি পাওয়া শাকিব খানের ব্লকবাস্টার ‘প্রিয়তমা’র সঙ্গে প্রতিযোগিতায় নেমেও আলোচনায় আসে সিনেমাটি। মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রশংসাও কুড়ায় রায়হান রাফি পরিচালিত এই সিনেমা। দর্শকমহলে নিশোর অভিনয়ও ব্যাপক প্রশংসিত হয়। এরপরই আলোচনায় আসে ‘সুড়ঙ্গ’র সিক্যুয়েল।

এবার জানা গেল, সব ঠিক থাকলে চলতি বছর ডিসেম্বরেই মুক্তি পাবে ‘সুড়ঙ্গ ২’ সিনেমাটি।

জানা গেছে, সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ এরই মধ্যেই শুরু হয়েছে। কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে প্রযোজনা সংস্থা। বর্তমানে ‘দম’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকি। এরপরই ‘সুড়ঙ্গ ২’ নিয়ে বড় ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, গত বছরের শেষ দিকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে ‘সুড়ঙ্গ ২’ নিয়ে কথা বলেন নিশো। তখন শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে তিনি জানান, সিনেমাটি নিয়ে পরিকল্পনা চলছিল, তবে শারীরিক সমস্যার কারণে কিছুটা দেরি হচ্ছে।

নিশোর কথায়, তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং স্পাইনে সমস্যা রয়েছে। পুরোপুরি সুস্থ হতে সার্জারির প্রয়োজন হতে পারে। বিষয়টি নিয়ে মজাও করেন এই অভিনেতা।

নিশো বলেন, ‘এটা আগে কখনো বলা হয়নি। প্রথমবার এখানে বললাম। জানলে অনেকে হয়তো কাজে নেবে না, বলবে তুমি তো খুড়া, পা ভাঙা।’

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

কবে আসছে ‘সুড়ঙ্গ ২’

আপডেট সময় : ০৮:১৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬