০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

কচুয়ায় মেধা বৃত্তি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৩০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / ৪৫

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মো. রাছেল, কচুয়া :

চাঁদপুরের কচুয়া উপজেলার ডুমুরিয়া সেকান্দর আলী মুন্সী নূরানী, করিমজান বিবি হাফিজিয়া মাদ্রাসা ও মোসাম্মত শিরিনা আক্তার মহিলা হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার যৌথ উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে কচুয়া কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৭জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। একইসাথে প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ১শত বিজয়ীদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়।

অত্র মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক ও আমেরিকান প্রবাসী আলহাজ্ব মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার সহকারি প্রধান শিক্ষক হাফেজ মাও আবু ইউসুফের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কচুয়া কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন, সাধারণ সম্পাদক মো. ফয়সাল, শাহপুর দরবার শরীফের খলিফা মাওলানা মামুনুর রশিদ আল-আজহারী, মাওলানা জাহাঙ্গীর হোসাইন আল-ক্বাদেরী ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম আকাশ প্রমুখ।

পুরস্কার বিতরণকালে বক্তারা বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয় ঘটাতে এ ধরনের প্রতিযোগিতা ও মেধা মূল্যায়ন অত্যন্ত জরুরি। এতিম ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

উক্ত অনুষ্ঠানে অত্র মাদ্রাসার সহ-সভাপতি আলহাজ্ব মো. বাচ্চু মিয়া, কোষাদক্ষ আলহাজ্ব মো. আবুল কালাম, মাওলানা ফয়জুর রহমান আল ক্বাদেরী, ডাক্তার মোঃ মোস্তাক আহমেদ শাহীন আল ক্বাদেরী, মাওলানা মোহাম্মদ জাহিদ হোসেন আল ক্বাদেরী, অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওঃ মো. হেলাল উদ্দিন, কড়ইয়া ইউনিয়ন যুবদলের আইন বিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেন, অত্র মাদ্রাসার সহ-সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা ও সোহেল রানা সহ অত্র মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের পুরস্কার গ্রহণ করে।

উল্লেখ্য যে, অত্র মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা (আমেরিকান প্রবাসী) আলহাজ্ব মোঃ শাহজাহান মিয়া ও তাঁর সহধর্মিনী মোসাম্মৎ শিরিনা আক্তারকে সম্মাননা স্মারক প্রদান করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

কচুয়ায় মেধা বৃত্তি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৩০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬