০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:২৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / ১২৭

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় হোগলা ঝোপের ভেতরে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন মেসার্স এস এম ট্রেডার্সের সামনে মরদেহটি উদ্ধার হয়।

স্থানীয়দের নজরে আসার পর তারা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেন। সংবাদ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া শিশুটি ছেলে এবং বয়স আনুমানিক দুই দিন। শিশুটির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোহাম্মদ শামীম রেজা ঘটনাস্থলে শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের লক্ষ্যে মরদেহটি ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংরক্ষণের জন্য নারায়ণগঞ্জের সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, অজ্ঞাত কোন ব্যক্তি শিশুটিকে এখানে ফেলে রাখে। তদন্ত সাপেক্ষে আইনি প্রক্রিয়া চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:২৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫