০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ব্রিজের পর এবার ভেঙে যাওয়া রাস্তার সংস্কার কাজ করলেন ছাত্রদল নেতা রাজু

রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৪৮:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / ৭৮৯

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সহযোগিতায় সিদ্ধিরগঞ্জে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরে থাকা রাস্তা সংস্কার করেছেন মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিফাতুর রহমান রাজু।

বুধবার,৩ ডিসেম্বর বেহাল অবস্থায় পরে থাকা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ডের উত্তর পাশের যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের রাস্তাটি ইটের কংক্রিট দিয়ে সংস্কার করা হয়।

রাস্তাটি সংস্কারের পর থেকে স্থানীয়দের প্রশংসায় ভাসছেন বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান ও ছাত্রদল নেতা সিফাতুর রহমান রাজুসহ বিএনপির নেতাকর্মীরা।

সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ডের মৌচাক থেকে মাদানী নগর যাওয়ার এই রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের নানা ধরেনের সমস্যা হচ্ছিলো। রাস্তাটি দিয়ে গাড়ি চলাচল করতে গিয়ে কখনো কখনো দূর্ঘটনার শিকার হতে হয়েছে। তাই সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের কথা চিন্তা করে বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান ছাত্রদল নেতা সিফাতুর রহমান রাজুকে রাস্তাটির সংস্কারের জন্য বলেন। সে অনুযায়ী ছাত্রদল নেতা সিফাতুর রহমান রাজু দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে বুধবার ইটের কংক্রিট দিয়ে রাস্তাটির সংস্কার কাজ করেন।

এ আগে দীর্ঘদিন যাবৎ নয়াআটি বটতলা এলাকার একটি লোহার ব্রিজ বিভিন্ন জায়গায় ভেঙ্গে থাকার কারণে বারবার দূর্ঘটনার শিকার হন পথচারীরা, সেই দূর্ঘটনা থেকে এলাকাবাসীকে মুক্ত করতে ব্রিজের সংস্কারের উদ্যোগ নেন বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান।

এ বিষয়ে ছাত্রদল নেতা সিফাতুর রহমান রাজু বলেন, বিএনপি দেশ এবং দেশের মানুষের কল্যানে কাজ করে। তাই আমরা মানুষের কল্যানে কাজ করছি। দীর্ঘদিন যাবৎ আমাদের মৌচাক থেকে বটতলার এই রাস্তাটির প্রায় বিভিন্ন স্থানে বড় বড় ক্ষত এবং ভেঙে যাওয়ায় নিয়মিত একের পর এক দূর্ঘটনার হচ্ছে। বিষয়টি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নজরে আসলে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে আমাকে মেরামতের নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী আমি রাস্তাটির সংস্কার ও মেরামতের কাজ সম্পন্ন করেছি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

ব্রিজের পর এবার ভেঙে যাওয়া রাস্তার সংস্কার কাজ করলেন ছাত্রদল নেতা রাজু

আপডেট সময় : ০৯:৪৮:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫