খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাসিক ২নং ওয়ার্ড বিএনপি‘র দোয়া
- আপডেট সময় : ০৭:৪০:২১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ২৯২

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিগঞ্জের নাসিক ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুলের নিজস্ব কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
নাসিক ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুলের আয়োজনে উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু তাহের মুন্সি, মো. রাজা মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মামুন মিয়া, থানা বিএনপির সদস্য মো. সামছুল আলম, নাসিক ২নং ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রাব্বি, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম ঝিমি ও বিএনপি নেতা মোবারক হোসেনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



























