গাজীপুরে মইনীয়া যুব ফোরাম বার্ষিক কাউন্সিল ও যুব সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:১৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / ৫২

রবিউল আলম:
মইনীয়া যুব ফোরাম গাজীপুর মহানগর ও জেলার শাখার আয়োজনে ৩য় বার্ষিক কাউন্সিল ও যুব সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগর রাজবাড়ী রোডস্থ পিটিআই অডিটরিয়ামে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
মইনীয়া যুব ফোরাম গাজীপুর মহানগর শাখার সভাপতি রেজাউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন এবং মো. জুনায়েদ সিদ্দিকীর সঞ্চলনায় প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন নবী বংশের ৩২ তম আওলাদ শাহজাদায়ে গাউছুল আযম আলহাজ্ব শাহসুফী সাইয়্যিদ মাশুক এ মইনুদ্দীন আল হাসানী মাইজভান্ডারি।
মইনীয়া যুব ফোরাম গাজীপুর মহানগর শাখার বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ সম্মেলনে আগামী ৩ বছরের জন্য মহানগরে মো. আশরাফুল রোমানকে সভাপতি ও মোঃ নাইম মন্ডলকে সাধারণ সম্পাদক মো. বরকত হোসেনকে সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটি মো. জুনায়েদ সিদ্দিকী সভাপতি ও মো. হাসনাত বিন কামালকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।



























