০৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বাগেরহাটে কুরআন খতম ও দোয়া মাহফিল

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৫১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ৬৪

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এনায়েত করিম রাজিব:

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বাগেরহাটে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা শহরের নূর মসজিদ মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বাগেরহাট জেলা শাখার আয়োজনে এ ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়।

মাহফিলে কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় একাধিক খতম, পরে মিলাদ, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ওলামা দলের নেতৃস্থানীয় আলেমরা। এসময় বেগম জিয়ার উন্নত চিকিৎসা, দ্রুত আরোগ্য, দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে জেলা ওলামা দলের সভাপতি শেখ হেমায়েত উদ্দিন, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নেওয়াজ শরীফ,
সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতৃত্ব, স্থানীয় মুসল্লি, তরুণ কর্মী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতারা বলেন, দেশনেত্রীর শারীরিক অবস্থার অবনতি আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। তার মুক্তি এবং চিকিৎসায় বাধা দূর করা সরকারের নৈতিক দায়িত্ব।

তারা আরও বলেন, সারাদেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ দেশনেত্রীর জন্য দোয়া করছেন। বাগেরহাটেও সেই ধারাবাহিকতায় ব্যাপক ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বাগেরহাটে কুরআন খতম ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০৮:৫১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫