০৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

প্রবাসী স্ত্রীর টাকায় দেশে পরকীয়ায় জড়িত স্বামী, থানায় অভিযোগ

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৪৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ১০৭

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রবাসী স্ত্রীর উপার্জনকৃত টাকা দিয়ে পরকীয়া সর্ম্পকে জড়ানোর অভিযোগ উঠেছে স্বামী মো. কামরুল হাসানের (৪১) বিরুদ্ধে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ প্রবাসী স্ত্রীর পাঠানো টাকা দিয়ে তার স্বামী দেশে একাধিক নারীর সাথে পরকীয়া সর্ম্পকে জড়িয়ে পরেছেন। তাই টাকা পাঠানো বন্ধ করে দেওয়ায় বিভিন্ন প্রকার হুমকি দেওয়া হচ্ছে ভুক্তভোগীর পরিবারকে।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে বোন জামাই মো. কামরুল হাসানের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মো. কামরুল হাসান পশ্চিম কলাবাগ এলাকার মো. নূর ইসলামের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, টাকা উপার্জনের জন্য ভুক্তভোগী নারী তাসলিমা (৩৫) বর্তমানে প্রবাসে রয়েছেন। অভিযুক্ত স্বামী মো. কামরুল হাসান দেশে কোনো কর্ম না করায় বাধ্য হয়ে সংসার পরিচালনার জন্য স্ত্রী বিদেশে পারি জমান। দীর্ঘদিন ধরে প্রবাসে থাকা স্ত্রীর উপার্জনের টাকা দেশে পাঠালে সেই টাকা দিয়ে অভিযুক্ত স্বামী পরকীয়ায় জড়িয়ে অন্য মেয়েদের পিছনে খরচ করছেন। বিষয়টি জানতে পেরে প্রবাসে থাকা স্ত্রী দেশে টাকা পাঠানো বন্ধ করে দিলে অভিযুক্ত কামরুল হাসান তার শ^শুর বাড়ির লোকদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।

অভিযোগ সূত্রে আরও জানা যায়, ভুক্তভোগী বিদেশে যাওয়ার পূর্বে ৭ ভরি ওজনের স্বর্ণালঙ্কার তার স্বামী অভিযুক্ত কামরুল হাসানের কাছে রেখে গেলে তিনি তা বিক্রি করে দেন। বর্তমানে টাকা পাঠানো বন্ধ করে দেওয়ায় অভিযুক্ত কামরুল হাসান মুঠোফোনে স্ত্রীকে সংসার জীবনে তার সাথে থাকা আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকতা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. বজলু রহমান জানান, এমন একটি অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত জানাবেন বলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

প্রবাসী স্ত্রীর টাকায় দেশে পরকীয়ায় জড়িত স্বামী, থানায় অভিযোগ

আপডেট সময় : ০৮:৪৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫