০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬
শিরোনাম:
আট জেলায় রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস
রিপোর্টার
- আপডেট সময় : ১০:১৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
- / ৪৩৬

প্রতিদিনের নিউজ :
রাত ১টার মধ্যে দেশের ৮ জেলায় ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলাসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া, আগামীকাল,শনিবার থেকে দেশজুড়ে বৃষ্টিপাত বাড়তে পারে। এতে করে ভ্যাপসা গরম কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।




















