০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:৪৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩২

মো.রাছেল, কচুয়া:

চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা গ্রামে গবাদিপশু ও হাঁস-মুরগির সুস্বাস্থ্য নিশ্চিত করতে দিনব্যাপী ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে কাদলা ইউনিয়নের কাদলা গ্রামে ক্বারী সাহেবের বাড়িতে ক্যাম্পের আয়োজন করা হয়।

​ক্যাম্পে এলাকার কৃষকদের গবাদিপশু ও পাখির নানা স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এতে মোট ১ হাজার ২২০ টি গরু, ছাগল, হাঁস, মুরগী ও কবুতরকে বিনামূল্যে জীবনরক্ষাকারী টিকা ও কৃমিনাশক ওষুধ দেওয়া হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মো. সাওকাত হোসেন সুমন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন।

এসময় উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল রহমান ও শামসুল হক আরফিন উপস্থিত ছিলেন।

​ক্যাম্পের সার্বিক কার্যক্রমে স্থানীয় খামারি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা গবাদিপশুর এমন বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

আপডেট সময় : ০৬:৪৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬