মো.রাছেল, কচুয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা গ্রামে গবাদিপশু ও হাঁস-মুরগির সুস্বাস্থ্য নিশ্চিত করতে দিনব্যাপী ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে কাদলা ইউনিয়নের কাদলা গ্রামে ক্বারী সাহেবের বাড়িতে ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে এলাকার কৃষকদের গবাদিপশু ও পাখির নানা স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এতে মোট ১ হাজার ২২০ টি গরু, ছাগল, হাঁস, মুরগী ও কবুতরকে বিনামূল্যে জীবনরক্ষাকারী টিকা ও কৃমিনাশক ওষুধ দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মো. সাওকাত হোসেন সুমন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন।
এসময় উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল রহমান ও শামসুল হক আরফিন উপস্থিত ছিলেন।
ক্যাম্পের সার্বিক কার্যক্রমে স্থানীয় খামারি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা গবাদিপশুর এমন বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail