শুভশ্রীর সঙ্গে ভাইরাল অন্তরঙ্গ ছবি, অবশেষে মুখ খুললেন দেব
- আপডেট সময় : ০৫:২২:১১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ২২

প্রতিদিনের বিনোদন:
টালিউডের এক সময়ের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী আবারও আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কয়েকটি অন্তরঙ্গ ছবি ভাইরাল হওয়ার পর নতুন করে শুরু হয়েছে ভক্তদের উচ্ছ্বাস। আর সেই ছবিগুলো শেয়ার করে বিশেষ বার্তা দিয়েছেন অভিনেতা দেব।
ভাইরাল ছবিগুলোতে দেখা যায়, একটি প্রেক্ষাগৃহে পাশাপাশি বসে আছেন দেব ও শুভশ্রী। এক ছবিতে শুভশ্রীকে দেবের কোলে বসে খুনসুটি করতেও দেখা যায়। মুহূর্তেই ছবিগুলো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ছবিগুলো পোস্ট করে দেব লিখেছেন, ‘এক বছর আগে বাংলা সিনেমার ইতিহাসের সাক্ষী হয়েছিলাম আমরা। ‘ধূমকেতু’র ট্রেলার উন্মোচন শুধু একটি অনুষ্ঠান ছিল না, এটি ছিল বাংলা সিনেমার অন্যতম বড় আয়োজন। যারা এটি সম্ভব করেছেন এবং এখনো দেব-শুভশ্রী জুটিকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের বিশ্বাস ও সমর্থন ধরে রাখুন, আমরা কথা দিচ্ছি-হতাশ করব না।’
উল্লেখ্য, ‘ধূমকেতু’ দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা। ২০১৫ সালে শুটিং শেষ হলেও বিভিন্ন আইনি জটিলতায় দীর্ঘদিন মুক্তি পায়নি। অবশেষে ২০২৫ সালে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির আগে ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে বহু বছর পর একসঙ্গে হাজির হয়েছিলেন এই জনপ্রিয় জুটি,যা ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এদিকে দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় রয়েছে দেব ও শুভশ্রীর নতুন সিনেমা ‘দেশু ৭’। এখন পর্যন্ত এটি ছবির অস্থায়ী নাম। এটি হবে তাদের একসঙ্গে সপ্তম সিনেমা। ছবিটির মাধ্যমে প্রথমবারের মতো পরিচালকের দায়িত্বও পালন করছেন দেব।



















