০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক পাড়েরের বৃক্ষ নিধন করে যুবদল নেতা শাওনের দোকান নির্মাণ

রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ২৮

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক পাড়ে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে সেমি-পাকা টিনশেড দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে যুবদল নেতা শাওনের বিরুেেদ্ধ। নাসিক ১ নং ওয়ার্ডের মক্কীনগর এলাকায় আরাফাত লাইম চুনা কারখানার সামনে পরিবেশ সৌন্দর্যবর্ধনে লাগানো বনায়ন বিনষ্ট করে ঘরটি নির্মাণ করা হয়েছে। যুবদল নেতা শাওন আওয়ামী লীগ নেতা হযরত আলীর মেয়ের জামাই। শাওনের দাবি সিটি প্রশাসকের সাথে কথা বলেই ঘর নির্মাণ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ডিএনডি লেক পাড়েরর সৌন্দর্যের জন্য নারায়য়ণগঞ্জ সিটি করপোরেশন একটি মেঘা প্রকল্প গ্রহণ করে। যার নির্মাণ কাজ অসাপ্ত থেকে যায়। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নারায়ণগঞ্জের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা গ্রীণ অ্যান্ড ক্লিন কর্মসূচি গ্রহণ করে ডিএনডি লেক পাড়ে বিভিন্ন প্রজাতির গাজের চারা রোপণ করেন। তার মধ্যে মক্কীনগর এলাকাও ছিল। সেখানে লাগানো হয়েছিল কয়েক হাজার গাছের চারা। স্থানীয় একটি মহল এসব চারা গাছ নিধন করে মেলা বসানো ও বিভিন্ন স্থাপনা গড়ে তুলে। মক্কীনগর এলাকার জায়গাটি বেদখল থাকলেও গত মাসের মাঝা মাঝি সময়ে যুবদল নেতা শাওন তা দখল করে শ্¦শুরের চুনা ব্যবসা পরিচালনা করার জন্য ঘরটি নির্মাণ করে। এনিয়ে সমালোচনা শুরু হলে ঘরটিকে চাইনিজ আ্যান্ড কপি হাউজে রূপান্তরিত করেন।

নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বিএনপি নেতা জানান, আওয়ামী লীগ নেতা হযরত আালীর মেয়ের জামাই শাওন যুুবলীগ কর্মী ছিল। দেপের পটপরিবর্তনের পর নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা শাহিদুল ইসলাম ভূঁইয়ার হাত ধরে শাওন বনে যায় যুবদল নেতা।

জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম ভূঁইয়া শাওনকে যুবদল নেতা দাবি করে বলেন, সরকারি জমি দখর করে ঘর নির্মাণ করার বিষয়টি আমার জানা নেই। তার শেল্টারেই শাওন ঘর নির্মাণ ও যুবদল নেতা দাবি করে এলাকায় প্রভাব বিস্তার করতে এমন প্রশ্নের সঠিক উত্তর না দিয়ে শহিদুল বিষয়টি এড়িয়ে যান।

এ বিষয়ে শাওননের সাথে কথা হলে তিনি বলেন, জায়গাটি খালি থাকায় এখানে লোকজন ময়লা আবর্জনা ফেলতো। ফলে দুর্গন্ত ছড়াতো। তাই লোকজন যেন ময়লা না ফেলতে পারে সেজন্য আমি সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানের সাথে কথা বলে এখানে ঘর নির্মাণ করেছি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, আমি সিটি করপোরেশনের দায়িত্বে থাকাকা অবস্থায় কাউকে অবৈধভাবে সরকারি জায়গা দখলের সুযোগ দেব না। কেউ যদি দখল করে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক পাড়েরের বৃক্ষ নিধন করে যুবদল নেতা শাওনের দোকান নির্মাণ

আপডেট সময় : ০৯:১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬