০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

হবিগঞ্জের ঘটনায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা ও পুলিশি বাধার নিন্দায় ইদ্রিস আলী প্রধান

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:২৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ৩৬
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা এবং পরবর্তী কর্মসূচিতে পুলিশি বাধার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এনসিপি থেকে মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইদ্রিস আলী প্রধান।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করা প্রতিটি নাগরিক ও রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার। হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা এবং পরবর্তী সময়ে কর্মসূচিতে বাধা প্রদান অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা।
ইদ্রিস আলী প্রধান বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সহিংসতা কিংবা প্রশাসনিক বাধা কখনোই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক সহনশীলতার জন্য অশনিসংকেত।
তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, আহত নেতা-কর্মীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা এবং ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি নির্বিঘ্নে পালনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে দলটির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে পরদিন কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে যেতে চাইলে ১৪৪ ধারা জারির প্রেক্ষাপটে পথে একাধিক স্থানে পুলিশ তাদের গাড়িবহরে বাধা দেয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

হবিগঞ্জের ঘটনায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা ও পুলিশি বাধার নিন্দায় ইদ্রিস আলী প্রধান

আপডেট সময় : ০৮:২৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬